• বৃহস্পতি. এপ্রিল ৩০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথা’য় অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে দুইজনকে জরিমানা।

জুলাই 22, 2020

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথা উপজেলার কাগদি বাওড় থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করায় দুইজনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিব সরকার এ জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালতসূত্রে জানা যায়, কাগদী সরকারী বাওড় থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে বালুমহাল ও মাটি আইনে হারাধন মৃধাকে ১০ হাজার টাকা ও হরিপদ মৃধাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন প্রতিরোধে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভ্রাম্যমাণ আদালত।

২২ জুলাই ২০২০

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments