
মনির মোল্যা (ফরিদপুর) প্রতিনিধি:
পবিত্র মাহে রমজান উপলক্ষে ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের রাহুতপাড়ায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় রাহুতপাড়া গ্রামের কৃতি সন্তান গ্রীস প্রবাসী আইয়ুব মাতুব্বরের আয়োজনে ওই মৃত মালেক মাতুব্বরে বাড়িতে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
স্থানীয় জুয়েল মাতুব্বরের সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিলে উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক নূর মোহাম্মদ নুরু, বিএনপি নেতা নুর আলম মাতুব্বর, সাবেক গট্টি ইউপি সদস্য আব্দুল কুদ্দুস শেখসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দোয়া ও ইফতার মাহফিলে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে উপস্থিত সকলের অংশগ্রহণে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
১৩ মার্চ ২০২৬
