
মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথা উপজেলার ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দিনব্যাপী ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসার আয়োজনে উক্ত মাদ্রাসার মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
এসময় ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. আবু ছায়েম মোল্লা ও অত্র মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
২৭ জানুয়ারি ২০২৬
