• বুধ. এপ্রিল ২২nd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় সড়ক দুর্ঘটনায় আহত বৃদ্ধের ঢাকায় মৃত্যু

ফেব্রু. 28, 2026

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি :
ফরিদপুরের সালথা উপজেলায় সড়ক দুর্ঘটনায় আহত এক বৃদ্ধ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহতের নাম পান্নু মাতুব্বর (৬০)। তিনি উপজেলার ভাওয়াল ইউনিয়নের দরজা-পুরুরা গ্রামের মৃত মনিরুদ্দিন মাতুব্বরের ছোট ছেলে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে ঢাকার ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পরিবার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে সালথা বাজারে পেঁয়াজ বিক্রি শেষে ভ্যানযোগে বাড়ি ফিরছিলেন পান্নু মাতুব্বর। পথে সালথা সরকারি কলেজ মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোগাড়ীর সঙ্গে ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যানে বসা অবস্থায় তিনি গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের একটি গাড়িতে করে তাকে সালথা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে সালথা থানার পরিদর্শক (তদন্ত) কেএম মারুফ হাসান রাসেল বলেন, বিষয়টি আমার জানা নেই। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

২৮ ফেব্রুয়ারি ২০২৬

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments