• বুধ. মে ২০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় যুবলীগ নেতা ফরহাদ গ্রেপ্তার

জানু. 16, 2026

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় বিশেষ অভিযানে মো. সোহেল রানা ফরহাদ (৩৫) নামে কার্যক্রম নিষিদ্ধ এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার (১৬ জানুয়ারী) সকাল ১০টার দিকে উপজেলার সোনাপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সোহেল রানা সালথা উপজেলা সোনাপুর ইউনিয়নের যোগারদিয়া গ্রামের খলিল মোল্যার ছেলে। তিনি উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক প্রার্থী ছিলেন।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, যুবলীগ নেতা ফরহাদের নামে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলার ওয়ারেন্ট ছিল। শুক্রবার সকালে সোনাপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

১৬ জানুয়ারি ২০২৬

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments