• বৃহস্পতি. এপ্রিল ৩০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় যুবলীগের সহ-সভাপতিসহ ৪ নেতার পদত্যাগ

জানু. 6, 2026

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথা উপজেলায় (কার্যক্রম নিষিদ্ধ) আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের চারজন নেতা পদত্যাগের ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকাল ৫টায় উপজেলার গট্টি ইউনিয়নের ভাবুকদিয়া গ্রামের বালুর মাঠে সংবাদ সম্মেলন করে তারা এ ঘোষণা দেন। একই সাথে বিএনপির রাজনীতি করবেন বলেও তারা ঘোষণা দেন।

পদত্যাগের ঘোষণা দেওয়া নেতারা হলেন- উপজেলা যুবলীগের সহ-সভাপতি পাভেল রায়হান, গট্টি ইউনিয়ন আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি আব্দুর রাজ্জাক খান, গট্টি ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আব্দুল ওহাব মোল্যা, গট্টি ইউনিয়নের ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য সাইফুল খান।

এসময় সালথায় কর্মরত সাংবাদিকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এসময় ৪জনের পক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা যুবলীগের সহ-সভাপতি পাভেল রায়হান। তিনি বলেন, আমি পাভেল রায়হান সহ-সভাপতি সালথা উপজেলা যুবলীগ। ২০১৫ সালে তৎকালীন ক্ষমতাসীন এক নেতার সম্মেলন বিহীন মনগড়া কমিটিতে আমাকে সালথা উপজেলা যুবলীগের সহ-সভাপতি পদ দেওয়া হয়েছিলো। আমি সেচ্ছায় ও স্ব-প্রণোদীত হয়ে অত্র পদ হতে পদত্যাগ করলাম।

তিনি আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদের আদর্শ তথা তারেক রহমানের দেশ উন্নয়নে গৃহীত কার্যক্রম এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদের নীতি আদর্শে উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগদান করলাম। সেই সাথে সালথা- নগরকান্দা গণমানুষের নেত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিংকু আপার জন্য কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি।

৬ জানুয়ারি ২০২৫

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments