• শুক্র. মে ১st, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় মটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত

সেপ্টে. 30, 2025

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় নাতনিকে মাদ্রাসায় পৌঁছে দিয়ে ফেরার পথে আমিরন বেগম (৬০) নামের এক বৃদ্ধা মটরসাইকেলের ধাক্কায় নিহত হয়েছেন। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার বল্লভদী ইউপির ফুলবাড়িয়া বাজারে এই ঘটনা ঘটে। নিহত আমিরন বেগম পার্শ্ববর্তী সোনাপুর ইউনিয়নের রায়েরচর গ্রামের মৃত হালিম সরদারের স্ত্রী। খবর পেয়ে সালথা থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঘটনার পর থেকে চালক পলাতক রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আমিরন বেগম প্রতিদিনের মত তার নাতনিকে ফুলবাড়িয়া মাদ্রাসায় দিয়ে বাড়ি ফিরছিলেন। অপরদিকে বড় বাংরাইলের অনিল সুত্রধরের পুত্র বিপ্লব সুত্রধর তার নতুন বাইক জিক্সার নিয়ে দ্রুত গতিতে ফুলবাড়িয়া বাজারের দিকে যাচ্ছিলেন। ফুলবাড়িয়া বাজারে পৌছলে বিপ্লব তার বাইকে ধাক্কা দিয়ে বৃদ্ধাকে ফেলে দিয়ে দ্রুত ঐ বৃদ্ধার বাড়ির সামনে দিয়েই পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই বৃদ্ধা আমিরন বেগম মারা যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো আতাউর রহমান জানান, খবর পেয়ে সালথা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন করে। এরপর লাশ থানায় নিয়ে আসে। এই বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে।

৩০ সেপ্টেম্বর ২৫

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments