
মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় বিশ্ব তামাকমুক্ত দিবস ২০২৩ইং উদযাপন উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ মে) দুপুর ১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবসটির শুরুতে উপজেলা পরিষদের চত্বর থেকে একটি র্যালি বের হয়ে সালথা সদর বাজারসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সূচনা স্থানে এসে শেষ হয়ে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন শাহীনের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া, প্রকৌশলী আবু জাফর, জনস্বাস্থ্য প্রকৌশলী আল-আমীন হোসেন, সালথা মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজিজুর রহমানসহ উপজেলার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, সদস্য সচিব, গণমাধ্যমকর্মী প্রমূখ।
৩১ মে ২০২৩
