• বৃহস্পতি. এপ্রিল ৩০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা

মার্চ 23, 2023

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় মোবাইল কোর্ট পরিচালনা করে বাজার মনিটরিং করা হয়েছে। পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্যপণ্যের বাজার মনিটরিং এর অংশ হিসেবে মূল্য তালিকা প্রদর্শন, পাইকারী ও খুচরা পর্যায়ে পণ্যের অস্বাভাবিক দর বৃদ্ধি বিদ্যমান কিনা ও লাইসেন্স অনুমোদিত পরিমাণ অপেক্ষা অধিক চালের মজুদ করা হচ্ছে কিনাসহ বিভিন্ন সামগ্রিক বিষয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

বৃহস্পতিবার (২৩ মার্চ) দুপুরে সালথা সদর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট
মোঃ সালাহউদ্দিন আইয়ূবী ।

এসময় উপজেলা মৎস্য অফিসার রাজীব রায় উপস্থিত ছিলেন। এছাড়াও সালথা থানা পুলিশের একটি টিম অভিযানে সহায়তা করেন।

এ সময় পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করাসহ বিভিন্ন অসংগতির জন্য দুলাল মীর, ফজল আলী মুদি ব্যবসায়ী, কুদ্দুস মোল্লা, সাগর ইসলাম, বিল্লাল, লুৎফর, ইরান মাংস ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৯ ধারায় ৭হাজার অর্থদন্ড ও দণ্ডবিধি আইন ১৮৬০ এর ১৮৮ ধারায় অসিম মালোকে ১হাজার অর্থদন্ডসহ মোট ৮ জন ব্যবসায়ীকে ৮হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সালাহউদ্দিন আইয়ূবী বলেন, পবিত্র মাহে রমজান উপলক্ষে বাজার মনিটরিং করা হয়েছে। বিভিন্ন অপরাধে ৮জন ব্যবসায়ীকে মোট ৮হাজার টাকা অর্থদন্ড আরোপ করা হয় ও তাৎক্ষণিক আদায় করা হয়। জনস্বার্থে বাজার মনিটরিংয়ে উপজেলা প্রশাসনের এ ধরণের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।

২৩ মার্চ ২০২৩

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments