• বুধ. মে ১৩th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় পাট চাষিদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

মে 13, 2026


মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পাট অধিদপ্তরের বাস্তবায়নাধীন “উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ (২য় সংশোধিত)” শীর্ষক প্রকল্পের আওতায় পাট উৎপাদনকারী চাষিদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ মে) উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর, সালথার আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে “পাট উৎপাদন কলাকৌশল ও প্রযুক্তি” বিষয়ক এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে উপজেলার আটটি ইউনিয়ন থেকে মোট ৬০ জন পাট চাষি অংশগ্রহণ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিনের সভাপতিত্বে এবং উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা আব্দুল বারীর সঞ্চালনায় প্রশিক্ষণে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপসচিব (আইন-১ অধিশাখা) এ. কে. এম. বজলুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সুদর্শন শিকদার, ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খামারবাড়ির উপপরিচালক মো. শাহাদুজ্জামান, ফরিদপুর বিজেআরআই আঞ্চলিক কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা মো. ওমর আলী এবং ফরিদপুর জেলা পাট উন্নয়ন কর্মকর্তা তারেক মো. লুৎফুল আমীন।

প্রশিক্ষণে বক্তারা বলেন, বর্তমানে পাট শুধু দড়ি, চট বা বস্তা তৈরির কাঁচামাল নয়; পাটের ব্যবহার বহুমুখী আকার ধারণ করেছে। বর্তমানে পাট থেকে ২৮১ ধরনের পণ্য উৎপাদিত হচ্ছে। আসবাবপত্র, উন্নত মানের শাড়ি, স্যুট, প্যান্ট, জিন্স বা ডেনিমসহ আধুনিক গাড়ির বডি ও ঢেউটিন তৈরিতেও পাট ব্যবহার করা হচ্ছে।

বক্তারা আরও বলেন, পাট ও পাটজাত পণ্যের আন্তর্জাতিক চাহিদা বৃদ্ধি পাওয়ায় বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এ খাত। এজন্য কৃষকদের পাট ও পাটবীজ চাষে আগ্রহী করে তুলতে সরকার বিভিন্ন সহায়তা কার্যক্রম চালু রেখেছে। পাট অধিদপ্তরের প্রকল্পের মাধ্যমে কৃষকদের বিনামূল্যে পাটবীজ, সার, বালাইনাশক ও কৃষিযন্ত্র সরবরাহের পাশাপাশি আধুনিক পদ্ধতিতে পাট চাষের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী পাটবীজ চাষিদের মাঝে পাটজাত ব্যাগ ও নগদ অর্থ বিতরণ করা হয়।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments