
মনির মোল্যা,সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের সালথায় আটঘর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে সেতু সংযোগ সড়ক মেরামতের কাজ শুরু করেছে।
আজ রবিবার ৩১ আগষ্ট বিকালে জামায়াতে ইসলামী আটঘর ইউনিয়নের নেতাকর্মীদের উপস্থিতিতে সেচ্ছা সেবকদের দিয়ে রাস্তা মেরামতের কাজ শুরু করে।
আটঘর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের যাতায়াতের একমাত্র ইটের সড়কের সেতুর সংযোগ ভেঙ্গে যাওয়ায় দীর্ঘদিন যাবৎ এলাকার মানুষের চলাচলের সমস্যা হচ্ছিলো। এলাকার মানুষের দাবী উঠেছিলো সড়কটি মেরামতের। গণমানুষের দাবীর প্রেক্ষিতে আটঘর ইউনিয়নের স্থানীয় জামায়াতের নেতাকর্মীদের নিজস্ব উদ্যোগে রাস্তাটি মেরামতের ব্যবস্থা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা বাংলাদেশ জামায়াতে ইসলামী সালথা উপজেলা শাখার সেক্রেটারী মোঃ তরিকুল ইসলাম, আটঘর ইউনিয়ন ৯নং ওয়ার্ডের জামায়াতের মেম্বর প্রার্থী মোঃ জাকির মাতুব্বর, ইউনিয়ন জামায়াতের সাাহিত্য সম্পাদক সবুজ মোল্যা, শ্রমিক কল্যান ফেডারেশন আটঘর ইউনিয়ন সভাপতি মোজাম সরদার, সেক্রেটারী ইমরান খান প্রমুখ।
৩১ আগষ্ট ২০২৫
