• শুক্র. মে ১st, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় ছাত্রশিবিরের পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান

আগস্ট 16, 2024

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
সালথায় বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির, সালথা উপজেলা শাখার আয়োজনে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান পরিচালিত হয়েছে।

শুক্রবার (১৬ আগষ্ট) বিকেলে সংগঠনের সভাপতি মো. ইমামুল শেখ ও সেক্রেটারি মো. আকরাম হোসেন মিনালের নেতৃত্বে সালথা সদর বাজারের বিভিন্ন জায়গায় এই কার্যক্রম পরিচালিত করে।

সংগঠনটির কর্মীরা বলেন সালথা বাজারের বিভিন্ন জায়গায় প্রচুর ময়লা আবর্জনা জমে রয়েছে যেখান থেকে প্রচুর দূর্গন্ধ ছড়াচ্ছে। ফলে আমাদের পরিবেশ নষ্ট হচ্ছে এবং আমাদের স্বাস্থ্যকে বিনষ্ট করছে। ‍এই ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্ন করতে আজকে আমাদের এই কার্যক্রম। এসময় তারা সালথা বাজারসহ অন্যান্য বাজার পরিষ্কার পরিচ্ছন্ন করা ও এই ধারাবাহিকতা বজায় রাখার আচ্ছাস দেন।

১৬ আগষ্ট ২০২৪

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments