• বৃহস্পতি. এপ্রিল ৩০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় গাঁজাসহ তিন মাদক কারবারি ডিবি পুলিশের হাতে আটক

মে 12, 2024

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় ১২ কেজি গাঁজা সহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। জব্দ হওয়া ১২ কেজি গাঁজার আনুমানিক মূল্য তিন লাখ ৬০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার হওয়া ওই তিন মাদক কারবারি হলেন- গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কৃষ্ণাদিয়া এলাকার মৃত সৈয়দ আলী মুন্সীর ছেলে মতিউর রহমান মুন্সী (৪৫) ও আশিক মুন্সী (৩০) এবং একই উপজেলার হাজারীবাগ এলাকার গফুর মোল্যার ছেলে আজগর আলী মোল্যা (৩০)।

গ্রেপ্তার হওয়া ওই তিন মাদক কারবারিকে রবিবার (১২ মে) দুপুর ২ টার দিকে ফরিদপুরের আদালতে প্রেরণ করা হয়েছে। 

এর আগে শনিবার (১১ মে) সন্ধ্যায় ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নের কেশারদিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (কোতয়ালী জোন) মোহাম্মদ আব্দুল মতিন। তিনি বলেন, গ্রেপ্তার হওয়া ওই তিন মাদক কারবারি দেশের বিভিন্ন স্থান থেকে মাদক ক্রয় করে দীর্ঘদিন যাবৎ সালথায় মাদক বিক্রি করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে ওই তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে সালথা থানায় একটি মাদক মামলা দায়ের শেষে তাদের ফরিদপুরের আদালতে প্রেরণ করা হয়েছে। 

১২ মে ২০২৪

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments