• রবি. মে ৩১st, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক

জুলাই 15, 2025

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় ৫০০ গ্রাম গাঁজাসহ রকিবুল ইসলাম(৩৪) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৫ জুলাই) ভোররাতে উপজেলার বল্লভদি ইউনিয়নের উত্তর চন্ডিবর্দী বাসস্ট্যান্ড এলাকা থেকে সালথা থানা পুলিশ তাকে আটক করে। আটককৃত রকিবুল ওই ইউনিয়নের বাউষখালী গ্রামের মৃত দাদন ফকিরের ছেলে।

সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আতাউর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভোররাত আনুমানিক সাড়ে ৪টার দিকে উত্তর চন্ডিবর্দী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে মাদক কারবারী রকিবুলকে ৫০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। তার বিরুদ্ধে আইগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

১৫ জুলাই ২০২৫
মনির মোল্যা
সালথা-ফরিদপুর
মোবা: ০১৭১৮ ৮১৬৬০১

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted