• বুধ. এপ্রিল ২৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় গণঅধিকার পরিষদের আলোচনা সভায় দুই গ্রুপের হাতাহাতি

আগস্ট 23, 2025

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা চলাকালে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটেছে। আজ শনিবার (২৩ আগস্ট) বিকেলে সালথা বাইপাস সড়কের পাশে অবস্থিত গণঅধিকার পরিষদের কার্যালয়ে এ ঘটনা ঘটে। পরে উপস্থিত নেতারা পরিস্থিতি শান্ত করেন।

জানা গেছে, গণঅধিকার পরিষদের ফরিদপুর জেলা শাখার সাধারন সম্পাদক ফরহাদ মিয়া ও সালথা উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি ফারুক ফকির ফরিদপুর-২ আসনের এমপি প্রার্থী। কিন্তু আলোচনা সভার ব্যানারে ফরহাদ মিয়া নির্বাচনীয় প্রচার-প্রচারনা শীর্ষক আলোচনা সভা লেখা ছিল। বিষয়টি ফারুক ফকিরের সমর্থকদের নজরে এলে তারা প্রতিবাদ জানান। একপর্যায় দুই পক্ষের সমর্থকরা হাতাহাতি ও মারামারিতে লিপ্ত হয়। পরে সভায় উপস্থিত নেতারা পরিস্থিতি শান্ত করেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও উচ্চতর পরিষদের সদস্য মাহফুজুর রহমান খান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা গণঅধিকার পরিষদের সভাপতি ফরহাদ হোসেন ও জেলা অর্থ সম্পাদক মো. ফিরোজ শেখ।

গণঅধিকার পরিষদ সালথা উপজেলা শাখার সাধারণ সম্পাদক আবুল কাশেম ইমরান বলেন, ব্যানারে নাম লেখা নিয়ে ফরিদপুর২ আসনের গণঅধিকার পরিষদ এমপি মনোনয়ন প্রত্যাশী ফরহাদ মিয়া ও ফারুক ফকিরের সমর্থকদের মধ্যে হাতাহাতি ও মারামারি হয়। পরে কেন্দ্রীয় নেতা মাহফুজুর রহমান খানের মধ্যস্থতায় পরিবেশ শান্ত হয়। পরে আলোচনা সভা সংক্ষিপ্ত আকারে শেষ।

২৩ আগস্ট ২০২৫

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments