• বৃহস্পতি. এপ্রিল ৩০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত

জানু. 28, 2025
0-0x0-0-0#
0-0x0-0-0#

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে ফরিদপুরের সালথায় কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে  মঙ্গলবার (২৮ জানুয়ারী) সকাল থেকে বিকাল পর্যন্ত সালথা সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

এ খেলায় উপজেলা পর্যায়ে আটটি ইউনিয়ন অংশগ্রহন করে। ফাইনালে যদুনন্দী ইউনিয়নকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় রামকান্তপুর ইউনিয়ন।

উক্ত খেলার উদ্বোধন ও খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন  উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিছুর রহমান বালী। 

এসময় সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাসুম বিল্লাহ,  উপজেলা প্রকৌশলী আবু জাফর মিয়া, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ হুমায়ন কবির সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

খেলা পরিচালনা করেন উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক জাহিদ হাসান এমিলি।

২৮ জানুয়ারি ২০২৪

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments