• শনি. ফেব্রু. ৭th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় কলেজ অফিস সহকারীর লাশ উদ্ধার

আগস্ট 25, 2025

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নের ইউসুফদিয়া গ্রামের ইজারা পাড়ায় শিপন মাতুব্বরের ঘরের খাটের উপর থেকে শাহজাহান মাতুব্বর নামের এক কলেজ অফিস সহকারীর লাশ উদ্ধার করা হয়েছে। (২৫ আগষ্ট) সোমবার সন্ধা ছয়টার দিকে লাশ উদ্ধার করে পুলিশ।

সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতাউর রহমান লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে ফরিদপুরে পাঠানো হয়েছে।

নিহতের বাড়ী একই এলাকা ইউসুফদিয়া গ্রামে। সে মৃত রুহুল আমীনের পুত্র ও সালথার নবকাম পল্লী কলেজের অফিস সহকারী হিসাবে চাকরিরত ছিলেন ।

স্থানীয়রা জানান, তারা শিপনের ঘরের মধ্যে বিছানার উপরে শাজাহানের মৃত দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়। তারা জানান, ঘটনাটি হত্যা কান্ড নাকি আত্মহত্যা, তা নিশ্চিত হওয়া যাচ্ছেনা।

২৫ আগষ্ট ২০২৫

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments