• বৃহস্পতি. এপ্রিল ৩০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় ইয়াবাসহ দুই যুবক পুলিশের হাতে আটক

জুন 26, 2025

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় ১৪৭ পিস ইয়াবা ট্যাবলেট সহ তামিম মোল্যা (২০) ও আল মাহমুদ (২২) নামে দুই যুবককে আটক করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার (২৬ জুন) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সোনাপুর ইউনিয়নের মোন্তার মোড় এলাকা থেকে সালথা থানার এসআই সমিত মজুমদার সহ একটি পুলিশ টিম অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।

আটককৃত তামিম উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মাঝারদিয়া গ্রামের গোলপাড়া এলাকার কাউছার মোল্যার ছেলে ও আল মাহমুদ ভাওয়াল ইউনিয়নের নারানদিয়া গ্রামের আফজাল হোসেন মাতুব্বরের ছেলে।

সালথা থানার এসআই উজ্জল সরকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ বৃহস্পতিবার ভোররাতে উপজেলার মুন্তার মোড় এলাকায় অভিযান চালিয়ে ১৪৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

২৬ জুন ২০২৫

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments