• শনি. মে ২nd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় আ.লীগ বিএনপির সমর্থকদের সংঘর্ষে বসতঘর ভাংচুর আহত- ১০

জানু. 3, 2025

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের কয়েকটি বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করার অভিযোগ পাওয়া গেছে এক আওয়ামী লীগ নেতার সমর্থকদের বিরুদ্ধে। শুক্রবার (৩ জানুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মাঝারদিয়া গ্রামে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি হারুন মাতুব্বরের সমর্থকদের বাড়িতে এই হামলা ও ভাঙচুর করে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. সাহিদুজ্জামান সাহিদের সমর্থকরা। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, পুর্বশত্রুতার জেরধরে শুক্রবার সকালে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাহিদ মাতুব্বরের সমর্থকদের সাথে প্রতিপক্ষ উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক হারুন মাতুব্বরের সমর্থকদের সংঘর্ষ বাঁধে। এসময়  হারুন মাতুব্বরের সমর্থক ইউপি সদস্য নুর আলম ও হানিফ মোল্যার বাড়িতে হামলা চালিয়ে ৮/১০টি বসতঘর ভাংচুর ও লুটপাট করে নিয়ে যায় প্রতিপক্ষের লোকজন। 

এঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়। আহতদের মধ্যে উজ্জল মাতুব্বর (২৫),  সুজন মাতুব্বর (২৭), রাকিব মাতুব্বর (৩২), মেহেদী হাসান (২৮) ও সজীব মাতুব্বর (৩৬) কে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

সালথা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি হারুন মাতুব্বর বলেন, কোনো কারণ ছাড়াই পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে আমাদের বিএনপির নেতাকর্মীদের বাড়িতে গিয়ে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেছে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সাহিদের সমর্থকরা। আমি এই হামলার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।

উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাহিদ মাতুব্বার বলেন, আমি গ্রামে থাকি না ফরিদপুরে থাকি। দলপক্ষ ছেড়ে দিয়েছি অনেক আগেই। আপনরা আমাকে বিরক্ত কইরেন না।

সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতাউর রহমান বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এলাকা শান্ত রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। এবিষয়ে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

০৩ জানুয়ারী ২০২৫

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments