• বৃহস্পতি. এপ্রিল ৩০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় আ’লীগের সভাপতিসহ আটক-২

জানু. 1, 2026

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ বিশেষ অভিযানে বল্লভদি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ ইউনুছ মোল্যা (৬৫) ও ভাওয়াল ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইউসুফ মাতুব্বর (৭০) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১লা জানুয়ারী) দুপুরে তাদেরকে ফরিদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়।

বুধবার রাতে ফুলবাড়িয়া এলাকা থেকে ইউনুছ মোল্যাকে ও বৃহস্পতিবার সকালে সালথা বাজার এলাকা থেকে ইউসুফ মাতুব্বরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ইউনুছ মোল্যা উপজেলার বল্লভদি ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামের মৃত পাচু মোল্যার ছেলে এবং ইউসুফ মোল্যা ভাওয়াল ইউনিয়নের শিহিপুর গ্রামের বাসিন্দা।

সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, এলাকায় নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ নামক বিশেষ অভিযান পরিচলনা করে আওয়ামী লীগের দুই নেতা ইউনুছ মোল্যা ও ইউসুফ মাতুব্বরকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

১ জানুয়ারি ২০২৫

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments