• মঙ্গল. এপ্রিল ১৪th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথা’য় আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

ফেব্রু. 19, 2026


মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় “শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬” উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন, সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবলুর রহমান খান,
উপজেলা কৃষি অফিসার সুদর্শন শিকদার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সালথা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আছাদ মাতুব্বর, সালথা প্রেসক্লাবের সভাপতি মো. নুরুল ইসলাম নাহিদ, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি তরিকুল ইসলাম, উপজেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক আবুল কাশেম মোল্যা, উপজেলা এনসিপির আহ্বায়ক সজিব আল হুসাইন প্রমুখ। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বিভিন্ন রাজনৈতিক ও সামজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দিবসটি পালন উপলক্ষ্যে সভায় জাতীয় কর্মসূচির আলোকে বিভিন্ন সিদ্ধান্ত নেয়া হয়। সিদ্ধান্তগুলো হলো, ২০ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা এক মিনিটে উপজেলা শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো হবে। ২১ ফেব্রুয়ারি সঠিক মাপে ও সঠিক নিয়মে জাতীয় পতাকা অর্ধনিমিত রাখার নির্দেশনা দেয়া হয়। এছাড়াও সকাল ৯টায় প্রভাত ফেরি ও সাড়ে ৯টায় আলোচনা ও পুরস্কার বিতরণী এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় স্বাস্থ্যবিভাগ, আইনশৃঙ্খলা বাহিনীসহ অন্যান্য সরকারি বেসরকারি দপ্তর দিবসটি সুষ্ঠুভাবে উদযাপন উপলক্ষে তাদের স্ব স্ব কর্মপরিকল্পনা তুলে ধরেন।

১৯ ফেব্রুয়ারি ২০২৬

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments