
মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের রাঙ্গারদিয়া গ্রামে আকিকার মাংস বণ্টনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনার প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
(১১মে) মঙ্গলবার দুপুরে রাঙ্গারদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে কয়েক শতাধিক গ্রামবাসী এ মানববন্ধনে অংশ নেন। এসময় বক্তারা দোষীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানান, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।
এসময় বক্তব্য রাখেন, স্থানীয় বাদশা মোল্যা, ওবায়দুর খা, সুমন সরদার ও নাছিমা বেগমসহ আরো অনেকে। বক্তারা বলেন, সালথা সরকারি কলেজের প্রভাষক সাখাওয়াত হোসেন জয়নাল, যুবলীগ নেতা ফরহাদ মোল্যা ও নান্নু মেম্বারের নেতৃত্বে বহিরাগত লোক নিয়ে রাঙ্গারদিয়া গ্রামে বাড়িঘরে হামলা-ভাংচুর ও লুটপাট করে। আমরা তাদের বিচার দাবী করছি।
উল্লেখ্য, শুক্রবার রাতে ও শনিবার সকালে উপজেলার সোনাপুর ইউনিয়নের রাঙ্গারদিয়া গ্রামে দফায় দফায় এ সংঘর্ষ-ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। খবর পেয়ে সালথা থানা পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে অন্তত ১৫ জন আহত হয়, ভাঙচুরও লুটপাট চালানো হয় ৩০ টির অধিক বসতবাড়িতে।
১১ মে ২০২৫
