• বৃহস্পতি. এপ্রিল ৩০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে অর্ধলক্ষ টাকা জরিমানা

জানু. 28, 2025

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে মো. আব্দুল্লাহ মোল্লা (২০) নামের এক ব্যক্তিকে অর্ধলক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৮ জানুয়ারী) দুপুর ২ টার দিকে উপজেলার মাঝারদিয়া ইউনিয়ন খোলিশপট্টি গ্রামে এ জরিমানা করা হয়।

আব্দুল্লাহ মোল্লা পাশ্ববর্তী আলফাডাঙ্গা উপজেলার কাজিডাঙ্গা এলাকার মো. মুন্নু মোল্লার ছেলে।

ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করার বিষয়টি নিশ্চিত করে সালথা উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভূমি কর্মকর্তা মাছুম বিল্লাহ বলেন, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৫(১) ধারা লঙ্ঘনের দায়ে ১৫(১) ধারা অনুযায়ী মো. আব্দুল্লাহ মোল্লা ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান এ ভূমি কর্মকর্তা।

২৮ জানুয়ারি ২০২৪

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments