• মঙ্গল. মে ২৬th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় অনলাইন সংবাদের প্রতিবাদে সহকারী শিক্ষকের সংবাদ সম্মেলন

এপ্রিল 6, 2026


সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথা উপজেলার সিংহপ্রতাব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. সাহেবুল ইসলাম তার বিরুদ্ধে অনলাইনে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন।

সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যায় উপজেলা সদরের তেলের পাম্প সংলগ্ন গণমাধ্যমকর্মীদের কার্যালয়ে আয়োজিত এ সংবাদ সম্মেলনে স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মো. সাহেবুল ইসলাম বলেন, গত ৫ এপ্রিল কয়েকটি অনলাইন পোর্টালে তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে ভিত্তিহীন, মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশ করা হয়েছে, যা তাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে করা হয়েছে।
তিনি বলেন, তিনি স্বঘোষিত শিক্ষক নেতা নন; বরং উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির অনুমোদিত সাধারণ সম্পাদক। শিক্ষকদের মধ্যে বিভাজন থাকায় কমিটি প্রকাশ করা হয়নি। তার বিরুদ্ধে ১৪ দিন কারাভোগের অভিযোগ সঠিক নয়; একটি মামলায় তিনি মাত্র একদিন কারাগারে ছিলেন এবং পরবর্তীতে আদালতের রায়ে বেকসুর খালাস পান।

তিনি আরও দাবি করেন, তিনি নিয়মিত বিদ্যালয়ে পাঠদান করেন এবং অতিরিক্ত ক্লাসও নিয়ে থাকেন। কোনো ধরনের প্রাইভেট বাণিজ্যের সঙ্গে তিনি জড়িত নন বলেও উল্লেখ করেন।

মো. সাহেবুল ইসলাম অভিযোগ করেন, একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার বিরুদ্ধে এসব মিথ্যা সংবাদ প্রকাশ করেছে। তিনি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

উল্লেখ্য, গত ৫ এপ্রিল প্রকাশিত কয়েকটি অনলাইন সংবাদের মাধ্যমে তার বিরুদ্ধে শিক্ষার্থীকে যৌন নিপীড়নের চেষ্টা, কারাগারে থাকা অবস্থায় বেতন উত্তোলন, নিয়মিত ক্লাস না নেওয়া, বিদ্যালয়ে প্রাইভেট বাণিজ্য পরিচালনা, শিক্ষকদের কাছ থেকে অর্থ আদায় করে আত্মসাৎ এবং বিদ্যালয়ের সম্পদ বিক্রির মতো বিভিন্ন অভিযোগ আনা হয়।

৬ এপ্রিল ২০২৬

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments