• শনি. মে ৩০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

জুলাই 31, 2025


মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় অজ্ঞাত এক যুবকের (৪৫) অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার ভাওয়াল ইউনিয়নের পুরুরা খালের পানিতে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করে পুলিশ।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে পুরুরা খালের পানিতে পাটের আশ ছাড়ানোর কাজ করতে গিয়ে লাশটি ভাসতে দেখেন শ্রমিকরা। লাশের পরনে একটি লুঙ্গি রয়েছে। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, খবর পেয়ে পুরুরা খাল থেকে অজ্ঞাত এক পুরুষের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। লাশের শীরের পোকা ধরেছে। ধারনা করা হচ্ছে, লাশটি এলাকার কারো না, অন্য এলাকা থেকে ভেসে এসেছে। মরদেহের পরিচয় সনাক্তে আমরা কাজ করছি।

৩১ জুলাই ২০২৫

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted