
মনির মোল্যা, নিজস্ব প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ফুলসুতীতে শীতার্ত তিন শতাধিক মানুষের হাতে কম্বল তুলে দেন সাবেক সংসদ সদস্য মো. সাইফুজ্জামান চৌধুরী জুয়েল।
এসময় তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যার জননেত্রী শেখ হাসিনা মানুসের মৌলিক চাহিদা নিশ্চিত করতে নিরলস কাজ করে যাচ্ছেন। তাঁর চিন্তাধারা বাস্তবায়ন করতে পারলে মানুসের জীবন ও জীবিকার উন্নয়ন নিশ্চিত হবে। এসময় তিনি সমাজের বিত্তবানদের প্রতি শীতার্ত মানুষের প্রতি সহযোগীতার হাত প্রসারিক করার আহব্বান জানান।
