• বৃহস্পতি. মে ১৪th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সর্ব ইউরোপিয়ান আওয়ামী সোসাইটি এর পূর্নাঙ্গ কার্যর্নিবাহী কমিটি ঘোষনা

জানু. 6, 2020

পূর্ব লন্ডনের একটি হলে গত ৫ই জানুয়ারী সর্ব ইউরোপিয়ান আওয়ামী সোসাইটি এর পূর্নাঙ্গ কার্যর্নিবাহী কমিটি ঘোষনা ও মনোজ্ঞ সংগীত সন্ধ্যা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নতুন কমিটির সহ সভাপতি জহিরুল ইসলাম এবং সদস্য সচিব হাসিব আহমেদ চৌধুরীর সার্বিক তত্বাবধানে সভা পরিচালনা করেন বাবুল খান ও ডা:মাসুম বিল্লা এবং কামরুজ্জামান দুলাল ।

সভার শুরুতে কোরান ও গীতা পাঠ এবং জাতির জনক বঙ্গবন্ধু ও শহীদ মুক্তিযোদ্ধাদের স্বরনে দারিয়ে ১মি: নিরাবতা পালন করা হয়।
বিপুল সংখ্যক সর্ব ইউরোপিয়ান আওয়ামী নেতৃবৃন্দের সমর্থনে নব গঠিত হল ১০১ সদস্য বিশিষ্ট সর্ব ইউরোপিয়ান আওয়ামী সোসাইটি এর পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি। নবগঠিত কমিটির সভাপতি’পদে নির্বাচিত হলেন এডভোকেট, টি.এম.জানে আলম (বুলবুল) এবং সাধারন সম্পাদক’ সসয্যোষোপদে নির্বাচিত হলেন হাসিব আহমেদ চৌধুরী।

অনুষ্ঠানে প্রধান অথিতি ছিলেন খলিলুর রহমান কাজী বিশিষ্ট মুক্তিযোদ্ধা, ভাষা সৈনিকও স্বাধীনতা পদক প্রাপ্ত, বিশেষ অথিতি ছিলেন আব্দুল আহাত চৌধুরী, সাংগঠনিক সম্পাদক যুক্তরাজ্য আওয়ামী লীগ, রাজন উদ্দিন জালাল, সাবেক ডেপুটি লেবার লিডার, টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিল, যুবলীগ নেতা জামাল খান,আনোয়া খান।

আরো বক্তব্য রাখেন নব নির্বাচিত সভাপতি টি.এম, জানে আলম(বুলবুল), সাধারন সম্পাদক হাসিব আহমেদ চৌধুরী, সহ সভাপতি আসমা আলম, সহ সভাপতি জহিরুল ইসলাম, সহ সভাপতি সৈয়দ জামান নাসের, সহ সভাপতি কনকন কান্তি ঘোষ, উপদেষ্টা আতিয়ার রসুল কিটন, উপদেষ্টা ফকরুল ইসলাম, সম্মানীত সদস্য জাকির হেসেন বাসার, সাধারন যুগ্ম সাধারন সম্মাদক ইমাম হোসেন, যুগ্ন সাধারন সম্পাদক সেলিনা আক্তার, রয়েল তালুকদার ও আনেক নেত্রীবৃন্দ।

নব নির্বাচীত কমিটি কে শপথ বাক্য পাঠ করান প্রধান অতিথি খলিলুর রহমান কাজী। পরে নব নির্বাচক কমিটির নেত্রীবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন পুস্প অর্পন করা হয়। উক্ত নব নির্বাচিত কমিটির সদস্য বৃন্দ বঙ্গবন্ধুর আদর্শ সর্ব ইউরোপে সুপ্রতিষ্ঠা করা এবং যুক্তরাজ্যস্থ নতুন প্রজন্মের নিকট ছড়িয়ে দেয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

দ্বিতীয় পর্বে সংগীত অনুষ্টান পরিচালনার দায়িত্বে ছিলেন মিসেস লুনা কাওসার।
গান পরিবেশন করেন বিশিষ্ট সংগীত শিল্পী হীরা কাঞ্চন হীরক, কাজল সরকার, মিতালী সরকার, কেয়া, নাজমুন নাহার তন্বী, মামুনুর রশীদ খাঁন, দেলোয়ার হোসেন শিশু শিল্পী- অনিন্দীতা ঘোষ, পূর্বা কুন্ডু, জিলপা, কবিতা আবৃত্তি করেন সালাউদ্দীন শাহিন ও ইমাম। কিবোর্ডে-প্রিতম সাহা তবলায় তানিম শব্দ যন্ত্র নিয়ন্ত্রনে কাদের।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments