• বুধ. এপ্রিল ২৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সম্মেলনের মাধ্যমে সবাইকে নিয়ে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি করা হবে- লাবু চৌধুরী!

নভে. 20, 2019

 

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
উপ মহাদেশের বর্ষিয়ান রাজনীতিবিদ, জাতীয় সংসদের মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির কনিষ্টপুত্র ও তার রাজনৈতিক প্রতিনিধি বিশিষ্ট রাজনীতিবিদ শাহদাব আকবর লাবু চৌধুরী বলেন, আওয়ামী লীগ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের আওয়ামী লীগ।
আওয়ামী লীগ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আওয়ামী লীগ। আওয়ামী লীগের দুঃহসময়ে সৈয়দা সাজেদা চৌধুরী এমপি এ দলের হাল ধরেছিলো। নগরকান্দা-সালথা উপজেলায় আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে একটি কুচক্রী মহল উঠে পড়ে লেগেছে। সৈয়দা সাজেদা চৌধুরীর এলাকায় কোন কুচক্রী মহল তাদের স্বার্থ হাসিল করতে পারবে না। সৈয়দা সাজেদা চৌধুরীর নির্বাচনী এলাকা নগরকান্দা-সালথায় আওয়ামী লীগের কোন পকেট কমিটি হবে না। সম্মেলনের মাধ্যমে সবাইকে নিয়ে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি করা হবে।

বুধবার বিকাল ৩টায় ফরিদপুরের সালথা উপজেলার রসুলপুর হামিদ মঞ্জিলে আয়োজিত নগরকান্দা-সালথা উপজেলা আওয়ামী লীগের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হাবিবুর রহমান হামিদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার, সংসদ উপনেতার সহকারী একান্ত সচিব মোঃ শফি উদ্দিন, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ ওয়াহিদুজ্জামান, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক কাজী শাহ্ জামান বাবুল, নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুস সোবহান মাষ্টার, সাংগঠণিক সম্পাদক জাহিদুর রহমান সুইট, সালথা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক উজ্জামান ফকির মিয়া, সাংগঠণিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, আইন বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম সহ নগরকান্দা-সালথা উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments