• বুধ. এপ্রিল ২২nd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সখীপুর পৌরসভায় ৯টি ওয়ার্ডে হতদরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রিক বিতরন ও মশক নিধন স্প্রে উদ্বোধন

এপ্রিল 1, 2020

সখীপুর পৌরসভায় ৯টি ওয়ার্ডে হতদরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রিক বিতরন ও মশক নিধন স্প্রে উদ্বোধন।

বাদল হোসাইন সখীপুর টাংগাইল প্রতিনিধিঃ-সখীপুর পৌরসভার ৯টি ওয়ার্ডে নিম্ন আয়ের মানুষ সহ হতদরিদ্রদের মাঝে সরকারী অর্থায়নে খাদ্যসামগ্রি বিতরন করেন গত শনিবার ও রবিবার ২৮ও ২৯শে মার্চ সারাদিন। সখীপুর উপজেলা নির্বাহী অফিসার আসমাউল হুসনার উপস্হিতিতে,সখীপুর পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ বিতরন করেন।
মরনব্যধী করোনা ভাইরাসের পাশা_পাশি পৌরসভার মানুষ যেন ডেঙ্গু জ্বরে আক্রান্ত না হয় সে জন্য মশক নিধন কার্যক্রম পৌরসভার প্রত্যােক ওয়ার্ডে উদ্বোধন করেন গতকাল সোমবার ৩০শে মার্চ।
মরনব্যাধি করোনা আক্রান্তের ভয়ে সারা দেশে কোয়ারেন্টাইন থাকার কারনে নিম্ন আয়ের মানুষ হতদরিদ্রের জীবন যাত্রা অচল হয়ে যাওয়ার কারনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সরকারের ত্রান তহবিল থেকে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রত্যাকটা ইউনিয়ন পরিষদ ও পৌরসভায় ত্রান সামগ্রী পৌঁছে দেওয়ার ঘোষনা দিয়েছেন।
সখীপুর পৌরসভার ভিবিন্ন ওয়ার্ডে হতদরিদ্রদের সাথে কথা বলে জানা যায় পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ ৯টি ওয়ার্ডে গুড়ে গুড়ে হতদরিদ্রদের নামের তালিকা করে বাড়ী বাড়ী গিয়ে খাদ্যসামগ্রি পৌঁছে দেন।
পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ বলেন আমরা গরীব মানুষ খুঁজে বের করে তাদের নামের তালিকা তৈরি করে খাদ্য সামগ্রি বাড়ী বাড়ী পৌঁছে দিয়েছি।আর কেউ যদি না পেয়ে থাকেন আমাকে জানালে আমি ব্যবস্হা নেবো।
আমার প্রিয় পৌর বাসি যেন এই মহামারি করোনা ভাইরাসের সময় ডেঙ্গু জ্বরে আক্রান্ত না হয় সে জন্য মশক নিধন স্প্রে দেওয়ার ব্যবস্হা করেছি।পৌরসভার ৯টি ওয়ার্ডে তা প্রয়োগ করা হবে।
সব কিছু আমাদের চলমান থাকবে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments