
বাদল হোসাইনঃ-
টাঙ্গাইলের সখীপুর উপজেলার ৬নং কালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পদে শাহাদৎ হোসেন শাহজাহান ও সাধারণ সম্পাদক পদে শফিকুল ইসলাম সবুর নির্বাচিত হয়েছেন। আজ শুক্রবার (৩০ অক্টোবর) বিকাল চারটায় উপজেলার ঘোনারচাল উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামীলীগের এ ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য এড.জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের)। সম্মেলনের উদ্বোধন করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি কুতুব উদ্দিন আহমেদ।
কালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস মিয়া শাওনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে এসময় বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুজ্জামান সোহেল, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শওকত শিকদার, সখীপুর পৌরসভার মেয়র বীরমুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, সাবেক সাংসদ অনুপম শাহজাহান জয়, আওয়ামীলীগ কেন্দ্রীয় উপকমিটির সাবেক সহসম্পাদক ইঞ্জিনিয়ার আতাউল মাহমুদ প্রমুখ।
সখীপুর উপজেলা কালিয়া ইউনিয়নে আওয়ামীলীগের সম্মেলন সমাপ্ত হয়েছে
Related Post
Subscribe
Login
0 Comments
Oldest
