• রবি. মে ৩১st, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সখীপুরে ৯টি অবৈধ স’মিল উচ্ছেদ

ডিসে. 23, 2020

বাদল হোসাইন সখীপুর (টাংগাইল)প্রতিনিধিঃ-
টাঙ্গাইলের সখীপুরে বহেড়াতৈল রেঞ্জের ৪টি বিটে ৯টি অবৈধ স’মিল উচ্ছেদ করা হয়েছে।
সহকারী বন সংরক্ষক (এসিএফ) জামাল হোসেন তালুকাদারের নেতৃত্বে বুধবার (২৩ ডিসেম্বর) সকাল থেকে অভিযান চালিয়ে এসব স’মিল উচ্ছেদ করা হয়। উচ্ছেদকৃত স’মিলগুলো হল- কাকড়াজান মরিচা বিটে ৩টি, কচুয়া বিটে ১টি, নলুয়া বিটে ১টি, কৈয়ামধু বিটে ৪টি।
এ সময় বহেড়াতৈল রেঞ্জ কর্মকর্তা এইচ এম এরশাদসহ স্থানীয় বিট কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিল।
সহকারী বনসংরক্ষক জামাল হোসেন তালুকদার বলেন, অবৈধ স’মিল উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted