সখীপুরে ১০ টাকা কেজির চাল উদ্ধার ডিলার পলাতক। আটক ২জন 
বাদল হোসাইনঃ-
করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে মানুষ যেখানে ঘর বন্ধি।হত দরিদ্র জনগোষ্ঠীর চাল সেখানেও চুরি।
টাঙ্গাইল সখীপুর বহুরিয়া ইউনিয়নে হতদরিদ্রদের ১০ টাকা কেজি মূল্যের খাদ্যবান্ধব কর্মসূচির ১২ বস্তা চাল উদ্ধার করেছে টাঙ্গাইল ডিবি পুলিশ। মঙ্গলবার রাতে (২১শে এপ্রিল) উপজেলার বহুরিয়া ইউনিয়নের চতলবাইদ ভাতকুড়াচালা গ্রামের দুইটি বাড়ি থেকে ওই ১২ বস্তা চাউল উদ্ধার করা হয়। অভিযানের খবর পেয়ে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার এসএম ইব্রাহীম এলাকা ছেড়ে পালিয়ে যায়।
এঘটনা কে কেন্দ্র করে উপজেলার প্রত্যেকটা মানুষের মাঝে উত্তেজনা বিরাজ করছে।
ডিলার এসএম ইব্রাহিম
এ সময় বাড়ির মালিক মো. হাসেন মিয়া (২৭) ও ঠাণ্ডু মিয়াকে (৪৫) আটক করা হয়। আটককৃতরা টাঙ্গাইল ডিবি পুলিশের হেফাজতে রয়েছেন। ডিবি পুলিশ অভিযান চালিয়ে হাসেন মিয়ার বাড়ি থেকে সাত বস্তা ও ঠাণ্ডু মিয়ার বাড়ি থেকে পাঁচ বস্তা চাল উদ্ধার করে। ডিলার এসএম ইব্রাহীমের খাদ্যবান্ধবের ১০ টাকা মূল্যের চালের বিক্রয়কেন্দ্র ভাতকুড়া বাজার। হাসান ভাতকুড়া গ্রামের মো. দারোগ আলীর ছেলে ও ঠাণ্ডু একই গ্রামের মৃত দাগো মিয়ার ছেলে।
খোঁজ নিয়ে এলাকাবাসী সূত্রে জানা যায়, ওই দুইটি বাড়ি থেকে গত শনি ও রোববার রাতে অটোভ্যান যোগে কমপক্ষে ১০-১২ বস্তা চাল পাচার করেছেন খাদ্যবান্ধবের ওই চাল ব্যবসায়ী।
নাম প্রকাশের অনিচ্ছুক এক জৈনেক ব্যাক্তি বলেন করোনা ভাইরাসের মহামারিতে হতদরিদ্রদের মুখের খাবার যারা কেড়ে নেয় তারা মানুষ রূপি জানুয়ার। আমরা তার কঠিক শাস্তি দাবি করছি।
টাঙ্গাইল ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কুমার দত্ত এ প্রতিনিধিকে এ তথ্য নিশ্চিত করেন।
