• মঙ্গল. এপ্রিল ১৪th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সখীপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আটক ২

জুলাই 2, 2022

সখীপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আটক ২
“বাদল হোসাইন সখীপুর”
টাঙ্গাইলের সখীপুরে অষ্টম শ্রেণি পড়ুয়া এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ৯৯৯ ফোন পেয়ে নাইস আহম্মেদ (১৯) ও ফরহাদ হোসেন (১৯) নামের দুই যুবককে আটক করেছে পুলিশ।

আটককৃত নাইস আহম্মেদ সখীপুরের বাশারচালা গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে এবং ফরহাদ হোসেন পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার আব্দুল জলিল মিয়ার ছেলে। এ ঘটনায় শিক্ষর্থীর বাবা বাদীয় হয়ে মামলা দেয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছে সখীপুর থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ভিকটিমকে শুক্রবার রাতে বাড়ির পাশে বনের ভেতর নিয়ে ধর্ষণ করার সময় দুই যুবককে আটক করে স্থানীয়রা। পরে শনিবার দুপুরে ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি পুলিশকে জানানো হয়।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রেজাউল করিম বলেন, ফোন পেয়ে ধষর্ণের ঘটনায় দুই যুবককে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় মেয়ের বাবা বাদী হয়ে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments