সখীপুরে সিআইজি মৎস্য চাষী সমবায় সমিতির সদস্যদের মধ্যে দু’টি পিক-আপ বিতরণ
“বাদল হোসাইন সখীপুর” বুধবার দুপুরে সখীপুর মৎস্য অধিদপ্তর থেকে দুটি পিক-আপ বিতরণ করা হয়েছে। ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ-২ (এনএটিপি-২) প্রজেক্ট মৎস্য অধিদপ্তরের আওতায় বহুরিয়া লাল গোলাপ সিআইজি মৎস্য চাষী সমবায় সমিতি এবং পাহাড়িয়া সিআইজি মৎস্য চাষী সমবায় সমিতির সদস্যগণের মধ্যে দুটি পিক-আপ (এআইএফ-২) বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিভাগের উপ -পরিচালক মো. জিল্লুর রহমান, টাঙ্গাইল জেলা মৎস্য কর্মকর্তা মো. এমদাদুল হক, উপজেলা পরিষদ চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আলম, উপজেলা মৎস্য কর্মকর্তা সমীরণ কুমার সাহা এবং সংশ্লিষ্ট দপ্তরের ক্ষেত্র সহকারী ও সংশ্লিষ্ট সমিতির সুফলভোগী বৃন্দরা উপস্থিত ছিলেন।
