• বুধ. এপ্রিল ২৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সখীপুরে সাংবাদিকদের মৌন মিছিল ও সংসদ সদস্যের সব ধরনের অনুষ্ঠান বর্জন

জুলাই 31, 2022

সখীপুরে সাংবাদিকদের মৌন মিছিল ও সংসদ সদস্যের সব ধরনের অনুষ্ঠান বর্জন

নিজস্ব প্রতিবেদক:-
টাঙ্গাইলের সখীপুর প্রেসক্লাবের সাংবাদিকরা মৌন মিছিল করেছে। আজ রোববার বিকেলে তারা এ কর্মসূচি পালন করে। টাঙ্গাইল-৮ (সখীপুর- বাসাইল) আসনের সংসদ সদস্য জোয়াহেরুল ইসলামের গণসংবর্ধনা নিয়ে প্রথম আলোতে সংবাদ প্রকাশের জের ধরে সংসদ সদস্যের অনুসারীরা আজ দুপুরে সখীপুর প্রেসক্লাবের সভাপতি ও প্রথম আলোর প্রতিনিধি ইকবাল গফুরের কুশপুত্তলিকা দাহ করে। এর প্রতিবাদে আজ বিকেলে সখীপুর প্রেসক্লাব মৌন মিছিল কর্মসূচি পালন করে।

জানা যায়, গতকাল শনিবার দৈনিক প্রথম আলোতে শিক্ষকের টাকায় সংবর্ধনা শিরোনামে তথ্যভিত্তিক ও বস্তুনিষ্ঠ একটি সংবাদ প্রকাশিত হওয়ার পর সংসদ সদস্যের অনুসারীরা বিক্ষুব্ধ হয়ে সখীপুর মুখতার ফোয়ারা চত্বরে প্রতিবাদ সভা ও সাংবাদিকের কুশপুত্তলিকা দাহ করে। সখীপুর প্রেসক্লাবের সভাপতি বিরুদ্ধে সংসদ সদস্যের অনুসারীরা এ ধরনের ন্যাক্কারজনক কর্মসূচি পালন করায় সখীপুর প্রেসক্লাব আজ বেলা ১ টায় জরুরি সভা ডাকেন। সভায় সংসদ সদস্যের অনুসারীদের প্রতি নিন্দা জ্ঞাপন করা হয়।
আজ থেকে সংসদ সদস্যের সব ধরনের অনুষ্ঠান বর্জনসহ নানা কর্মসূচি হাতে নিয়েছেন সখীপুর প্রেসক্লাব।

 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments