সখীপুরে সহকারী শিক্ষিকার ব্যক্তি উদ্যোগে ত্রান সামগ্রী ও নগদ অর্থ বিতরন

বাদল হোসাইন সখীপুর টাংগাইল হতেঃ-সখীপুর উপজেলার কালিয়া ইউনিয়ন কচুয়া গ্রামের মাইনুল ইসলাম মুক্তা-র সহধর্মিণী মিনি নিশ্চিন্তপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা তার চাকরি জীবনের প্রথম বেতনের সম্পূর্ন টাকা দিয়ে প্রায় শতাধিক হতদরিদ্রদের মাঝে ত্রান সামগ্রী ও নগদ অর্থ বিতরন করেন।
আজ শুক্রবার ১৭ই এপ্রিল সকালে এ বিতরনী অনুষ্ঠান উদ্বোধন করেন মাইনুল ইসলাম মুক্তা ও তার সহধর্মিণী মিনি। হত দরিদ্রদের নামের তালিকা তৈরি করে বাড়ী বাড়ী গিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে (ছবি না তুলে) ত্রান সামগ্রী ও নগদ অর্থ বিতরন করেন।
মাইনুল ইসলাম মুক্তা সময় নিউস কে বলেন মরনব্যাধী করোনা ভাইরাস আক্রান্তের ভয়ে ঢাকা শহর সহ সারাদেশে লক ডাউন থাকার কারনে নিম্ন আয়ের মানুষ,হত দরিদ্রদের জীবন যাত্রা অচল হয়ে যাওয়ার কারনে আমার সহধর্মিণী মিনি-র চাকরি জীবনের প্রথম বেতনের সম্পূর্ণ টাকা দিয়ে ৫কেজি আটা,৩কেজি চাল ও নগদ ২০০টাকা করে প্রদান করতে পেরে তার প্রতি কৃতজ্ঞ প্রকাশ করছি।
মাইনুল ইসলাম মুক্তা-র সহধর্মিণী মিনি সময় নিউস কে বলেন আমার সামর্থ অনুযায়ী হত দরিদ্রদের মাঝে ত্রান সামগ্রী ও নগদ অর্থ বিতরন করেছি।আমার মতো সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আশার আহবান জানাচ্ছি।
সখীপুর পৌরসভার ৫নং ওয়ার্ডের ব্রুনাই ফেরৎ বাদল হোসাইন বলেন,আমাদের দেশের প্রত্যোকটা মানুষের মনমানসিকতা যদি মাইনুল ইসলাম মুক্তা-র সহধর্মিণী মিনি_র মতো হতো তাহলে বাংলাদশের রূপটাই পরিবর্তন হয়ে যেতো।সরকারের বরাদ্দকৃত চাল (গরীবের হক)আর চুরি হতো না।সব শেষে বাদল হোসাইন তাদের সংসার জীবনের সুখ শান্তি কামনা করেন।
