সখীপুরে রাতের আঁধারে গোয়াল ঘরে আগুন লাগিয়ে গরু হত্যার চেষ্টা
“বাদল হোসাইন সখীপুর”
সখীপুরে রাতের আঁধারে গোয়াল ঘরে আগুন লাগিয়ে গরু হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। গরুর মালিকের আত্ম চিৎকারে স্থানীয় প্রতিবেশীরা এগিয়ে আসলে সকলের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
সরোজমিনে গিয়ে দেখা যায়,উপজেলার কালিয়া ইউনিয়নে ৫নং ওয়ার্ডে দাঁড়িপাকা গ্রামের জয়নাল আবেদীনের ছেলে রফিকুল ইসলাম(বিদেশ ফেরত) চারটি গরু পালন করেন(দুইটি গাভীর দুই বাছুর)।প্রতিদিনের মতো মঙ্গলবার ৯ নভেম্বর সন্ধায় গরু গুলো গোয়াল ঘরে বেঁধে তিনি নিজ ঘরে চলে যান।আনুমানিক রাত ১০টার দিকে গরুর ছুটা ছুটির শব্দ শুনতে পান তিনি।রফিকুল ইসলাম ঘর থেকে বের হলে গোয়াল ঘরে জলন্ত আগুন দেখতে পান।তার ডাক চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসেন এবং সকলের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। একটি গরুর শরীরের কিছু অংশ পুড়ে গেছে।বাকি তিনটা গরুর কোন ক্ষতি হয় নাই।
রফিকুল ইসলামের বাবা জয়নাল আবেদীন বলেন,রাতের আঁধারে হয়তো কেউ আগুন লাগিয়ে দিয়েছে।কিন্তু কে আগুন লাগিয়ে দিয়েছেন আমার জানা নেই।
এ বিষয়ে কাউকে সন্দহ না হওয়ায় থানায় মামলা করা হয় নাই।
কালিয়া ইউনিয়ন পরিষদ ৫নং ওয়ার্ডের মেম্বার জাফর ভেন্ডার গোয়াল ঘর আগুনে পুড়ার ঘটনার সততা স্বীকার করেন।
