সখীপুরে মায়ের মৃত্যু বার্ষিকীতে বিনা মূল্যে চিকিৎসা প্রদান
“বাদল হোসাইন সখীপুর”
সখীপুরে মায়ের মৃত্যুর বার্ষিকী উপলক্ষে শতাধিক গর্ভবতীকে বিনামুল্যে চিকিৎসা সেবা দিয়েছে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজের সহযোগী অধ্যাপক ডাঃ শাহনাজ বেগম (নাজ)।শনিবার দিন ব্যাপী পৌরএলাকার প্রতিমা বংকী পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে নিজ উদ্যোগে এ চিকিৎসা সেবা প্রদান করেন তিনি।
এছাড়া মেডিক্যাল গাইনী কনসাল্টেন্টসহ পাঁচজন ডাক্তারের সমন্বয়ে আরো চার শতাধিক রোগী বিনা মুল্যে চিকিৎসা সহ আল্টাসাউন্ড,রক্তের গ্রুপ নির্নয়,ডায়বেটিস পরিক্ষা এবং ঔষধ প্রদান করা হয়।
ডাঃ শাহনাজ বেগম নাজ বলেন,মায়ের মৃত্যু বার্ষিকী উপলক্ষে দিন ব্যাপী রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।
