• বৃহস্পতি. এপ্রিল ১৬th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সখীপুরে মানবাধিকার কমিশনের সম্মেলন

জুলাই 19, 2022

সখীপুরে মানবাধিকার কমিশনের সম্মেলন

“বাদল হোসাইন”

সখীপুরে বাংলাদেশ মানবাধিকার কমিশন সখীপুর উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১৮ জুলাই সকালে উপজেলা মিলনায়তনে উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবুর সভাপতিত্বে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মেলনে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলার অতিরিক্ত পুলিশ সুপার(ডিএসবি) মীর মনির হোসেন।

এসময় সখীপুর মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক মতিউর রহমান ভূইয়ার সঞ্চালনায়- জেলা মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক কাজী তাজ উদ্দিন আহমেদ রিপন, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক ইকবাল গফুর, সখীপুর আবাসিক মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাকির হোসেন, ওসি(তদন্ত) রুহুল আমীন, জেলা মানবাধিকার কমিশনের সাংগঠনিক সম্পাদক ডা.সৈয়দ মাহমুদ, তথ্য, যোগাযোগ ও গবেষণা সম্পাদক সাংবাদিক খোরশেদ আলম, মহিলা বিষয়ক সম্পাদক নাহার চাকলাদার , অধ্যাপক খান মোহাম্মদ সেলিম, ইয়ারুম তালুকদার, আবদুল আজিজ বিএসসি, প্রেসক্লাব সাধারণ সম্পাদক সাজ্জাত লতিফ, কামরুল হাসান প্রমুখ বক্তব্য রাখেন।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments