• মঙ্গল. এপ্রিল ১৪th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সখীপুরে মটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১

ফেব্রু. 9, 2022
নিহত নাঈম

সখীপুরে মটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১

“বাদল হোসাইন সখীপুর”
টাঙ্গাইলের সখীপুরে দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নাঈম হাসান (১৮) নামের এক যুবক নিহত হয়েছেন। বুধবার সকালে উপজেলার কচুয়া-আড়াইপাড়া সড়কের ঘোনারচালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নাঈম কচুয়া পূর্বপাড়া গ্রামের বিশা মিয়ার ছেলে।
জানা যায়, বুধবার সকালে নাঈম মোটরসাইকেল যোগে কচুয়া বাজারে আসার পথে বাজারের কিছুটা পূর্বপাশে বিপরিত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
গুরুতর আহত অবস্থায় পথচারীরা নাঈমকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসেন। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে কালিয়াকৈর এলাকায় পৌঁছলে তার মৃত্যু হয়।
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments