• বৃহস্পতি. এপ্রিল ১৬th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সখীপুরে ভিক্ষুক পুনর্বাসন করতে ছাগল বিতরণ

ডিসে. 22, 2022

সখীপুরে ভিক্ষুক পুনর্বাসন করতে ছাগল বিতরণ

 

বাদল হোসাইন সখীপুর:-
টাঙ্গাইলের সখীপুরে ভিক্ষুকদের পুনর্বাসন করতে ছাগল বিতরণ ও চায়ের দোকানের ব্যবস্থা করে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী ফারজানা আলম। আজ বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজ সেবা কার্যালয়ের সহযোগিতায় ২০ জন ভিক্ষুক পরিবারের মধ্যে এসব বিতরণ করা হয়। ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় উপজেলার ১৫ জন ভিক্ষুককে তিনটি করে ছাগল ও ৫ জন ভিক্ষুককে চায়ের দোকানের ব্যবস্থা করে দেওয়া হয়েছে বলে জানান উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. মনসুর আহমেদ।

এ সময় উপস্থিত ছিলেন ইউ.সি.সি লিমিটেডের চেয়ারম্যান কে.বি.এম রহুল আমীন, সখীপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি শাকিল আনোয়ার, ফিল্ড সুপারভাইজার খান মিনরুল সালেহীন (রুমান) প্রমুখ।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments