সখীপুরে ব্যাডমিন্টনে বালক (দ্বৈত) ও বালিকা (একক)চ্যাম্পিয়ন ইন্দারজানী পাবলিক উ/বি
“বাদল হোসাইন সখীপুর”
টাঙ্গাইলের সখীপুরে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির ৫০তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২২ এর বিভিন্ন ইভেন্টে রবিবারে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৭ ফেব্রুয়ারি)সকাল ৯ টা থেকে উপজেলা পরিষদ মাঠে বিভিন্ন ইভেন্টের খেলা অনুষ্ঠিত হয়।
এতে ব্যাডমিন্টন ইভেন্টে বালক(দ্বৈত) ও বালিকা (একক) এ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ইন্দারজানী পাবলিক উচ্চ বিদ্যালয়। বালক (দ্বৈত) ইভেন্টে সূর্যতরুন স্কুল এন্ড কলেজকে হারিয়ে ইন্দারজানী পাবলিক উচ্চ বিদ্যালয়ের রাজু-হাসান জুটি উপজেলা চ্যাম্পিয়ন হয়। অপরদিকে বালিকা (একক) ইভেন্টে একই বিদ্যালয়ের শাহিদা আক্তার নলুয়া বাছেদ খান উচ্চ বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়নের খ্যাতি অর্জন করে । এছাড়া বালিকা (দ্বৈত)ইভেন্টে সখীপুর পাইলট বালিকা বিদ্যালয়কে হারিয়ে নলুয়া বাছেদ খান উচ্চ বিদ্যালয়, বালক (একক)ইভেন্টে নলুয়া বাছেদ খানকে হারিয়ে সূর্যতরুন স্কুল এন্ড কলেজ চ্যাম্পিয়ন হয়েছে। এছাড়া ভলিবলেও সূর্যতরুন স্কুল এন্ড কলেজ চ্যাম্পিয়ন হয়।
ইন্দারজানী পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ লুৎফর রহমান জানান, আমাদের বিদ্যালয়ে লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন ধরণের খেলাধুলা ও সহপাঠ্যক্রম কাজে শিক্ষার্থীদের উৎসাহ ও সার্বিক সহযোগীতা প্রদান করা হয়। আজকের এই অর্জন তারই ফল। তিনি আরও জানান, গত বছরও আমাদের বিদ্যালয় ফুটবলে রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করেছিলো।
