• বৃহস্পতি. এপ্রিল ৩০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সখীপুরে বিদ্যুৎ অফিসের ভুলে দ্বিতীয় বার সুনীল গ্রেফতার

ফেব্রু. 7, 2022

সখীপুরে বিদ্যুৎ অফিসের ভুলে দ্বিতীয় বার সুনীল গ্রেফতার

“বাদল হোসাইন সখীপুর”
টাঙ্গাইলের সখীপুরে বিদ্যুৎ অফিসের ভুলে দ্বিতীয়বারের মতো গ্রেফতার হয়েছেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর দিনমজুর সুনীল কোচ (৩৯)। বিদ্যুৎ মামলায় গত রবিবার রাতে সুনীল কোচকে গ্রেফতার  করা হয়। এর আগে প্রায় সাড়ে তিন বছর আগে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সখীপুর অঞ্চলের বিক্রয় ও বিতরণ বিভাগ অবৈধ বিদ্যুৎ সংযোগের অভিযোগে ভুল করে অনীল কোচের (৪৩) পরিবর্তে তারই সহোদর সুনীল কোচের নামে মামলা করেন।

জানা যায়, ২০১৮ সালের মে মাসে অবৈধ বিদ্যুৎ সংযোগের অভিযোগে উপজেলার কালমেঘা নাগেরচালা গ্রামের মোহন কোচের বড় ছেলে অনীল কোচের বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। ওই অভিযোগে বিদ্যুৎ গ্রাহক অনীলের নামে মামলা করতে গিয়ে তারই ছোট ভাই সুনীলের নাম উল্লেখ করে মামলা করে বিদ্যুৎ বিভাগ। অথচ ওই সময় সুনীলের বাড়িতে কোনো বিদ্যুৎ সংযোগই ছিলো না। পরে ওই মামলায় আদালত গ্রেফতারী পরোয়ানা জারি করলে ২০১৮ সালের ২০ সেপ্টেম্বর ভোরে সখীপুর থানার পুলিশ সুনীলকে গ্রেফতার করে কারাগারে পাঠায়।

ঘটনার সাড়ে তিন বছর পর ওই মামলায় গত রবিবার রাতে সুনীল কোচকে গ্রেফতার করা হয়। পুনরায় সুনীলকে গ্রেফতার করায় জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা বলছেন, বিদ্যুৎ বিভাগের খামখেয়ালীপনা ও গাফিলতির কারণেই বারবার নির্দোষ সুনীলকে জেল খাটতে হচ্ছে।

স্থানীয় ইউপি সদস্য আফজাল হোসেন বলেন, দিনমজুর সুনীলের বাড়িতে বিদ্যুৎ সংযোগ ছিলনা। বারবার তাকে বিনা দোষে গ্রেফতার করা হচ্ছে। বিষয়টি খুবই দুঃখজনক।

সখীপুর থানার উপ-পরিদর্শক (সেকেন্ড অফিসার) আমিনুল ইসলাম বলেন, সুনীলের বিরুদ্ধে ওয়ারেন্ট থাকায় তাকে গ্রেফতার  করে সোমবার আদালতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে (পিডিবি) সখীপুর বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মেহেদি হাসান বলেন, আমি নতুন যোগদান করেছি। ওই সময়ের কাগজপত্র খতিয়ে দেখে গ্রেফতার হওয়া সুনীলকে আমরা সব ধরনের সহযোগিতা দেব।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments