সখীপুরে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
“বাদল হোসাইন সখীপুর”
সখীপুর উপজেলা প্রশাসন আয়োজিত “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ” ফুটবল টুর্নামেন্ট, বালক (অনূর্ধ্ব-১৭) উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে সৃষ্টিসংঘ মাঠে বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদের সভাপতিত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল এ খেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম , উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার অধ্যক্ষ এম ও গণি, সখীপুর প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক ইকবাল গফুর, মাধ্যমিক শিক্ষা অফিসার মফিজুল ইসলাম, কালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম কামরুল হাসান, বহুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরে আলম মুক্তা, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি শহিদুল ইসলাম, মানবাধিকার কমিশন সখীপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মতিয়ার রহমান ভূঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলায় পৌরসভা ৪-১ গোলের ব্যবধানে বহুরিয়া ইউনিয়ন পরিষদকে পরাজিত করে।
