• বৃহস্পতি. এপ্রিল ৩০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সখীপুরে প্রশিকার মতবিনিময় সভা

সেপ্টে. 17, 2022

সখীপুরে প্রশিকার মতবিনিময় সভা
রফিকুল ইসলাম সখীপুর (টাঙ্গাইল):-
টাঙ্গাইলের সখীপুরে প্রশিকার বার্ষিক পরিকল্পনা (২০২২-২৩) বাস্তবায়ন কৌশল ও কর্মসূচির গুনগতমান নিশ্চিত করণীয় বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (১৬ সেপ্টেম্বর ) সখীপুর প্রশিকা মানবিক উন্নয়ন এলাকা কার্যালয় সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

প্রশিকার উপ-পরিচালক আজিজুর রহমান এতে সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রশিকার প্রধান নির্বাহী সিরাজুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রশিকার পরিচালক আবুল কালাম আজাদ, ইনছার আলী পাশা, কেন্দ্রীয় ব্যবস্থাপক মিজানুর রহমান, বিভাগীয় ব্যবস্থাপক মো. রতন মিয়া ও আজহারুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন মির্জাপুর, সখীপুর, পাহাড়িকা, শালবন, বাসাইল, দেলদুয়ার, ঘাটাইল, মধুপুর, ও টাঙ্গাইল সদর উন্নয়ন এলাকার ব্যবস্থাপকগণ।

এ বিষয়ে প্রশিকার প্রধান নির্বাহী সিরাজুল ইসলাম বলেন, আমরা (২০২২-২৩) অর্থ বছরে ২ হাজার ৮’ শ কোটি টাকার বাজেট ঘোষণা করেছি। এর মধ্যে হতে ২ হাজার ৪’শ কোটি টাকার সদস্যদের মাঝে ঋণ হিসেবে বিতরণ করা হবে। বাকী ৪’শ কোটি টাকা সামাজিক সুরক্ষা ও প্রশাসনিক কাজে ব্যয় করা হবে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments