• শুক্র. মে ১st, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সখীপুরে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন

সেপ্টে. 28, 2021

সখীপুরে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন

সখীপুর হতে বাদল হোসাইনঃ-
মাননীয় প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিন উপলক্ষে মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) এতিম শিশুদের নিয়ে কেক কাটলেন উপজেলা প্রশাসন। এসময় দেশরত্ন শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় এতিমখানার শিশু, মাওলানা ও ইমামদের নিয়ে দোয়া মাহফিল করা হয়। কেক কাটা ও দোয়া মাহফিল শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা চিত্রা শিকারী ও সহকারী কমিশনার (ভূমি) হামীম তাবাসসুম প্রভা উপস্থিত এতিম শিশুদের মাঝে মিষ্টি বিতরণ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা চিত্রা শিকারী বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা, মানবতার মা দেশ নেত্রী শেখ হাসিনার শুভ জন্মদিনে দীর্ঘায়ু কামনা করে দোয়া করছি মহান সৃষ্টি কর্তার দরবারে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments