বাদল হোসাইন সখীপুর:- টাঙ্গাইলের সখীপুরে “পাশে আছি” নিরন্তর কল্যানে
সংগঠনের আয়োজনে ভিক্ষাবৃত্তি অনুৎসাহিতকরণ,আত্নকর্মসংস্থান সহযোগিতা ও
সুন্দর সমাজ বিরির্মাণ প্রচেষ্টা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে উপজেলা হল রুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
হারুন আল মাহমুদ এর সভাপতিত্বে,অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আলম, বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, চর্ষাপদ গবেষক পিন্সিপাল আলীম মাহমুদ, অফিসার ইনচার্জ রেজাউল করিম, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ মুনসুর আহমেদ,
আরো উপস্থিত ছিলেন নাট্যজন আলী হোসেন,রফিকুল ইসলাম রফিক, উক্ত সংগঠনের উপদেষ্টা শামীম আল মামুন প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন “পাশে আছি” সংগঠনের সাধারণ সম্পাদক ফারুক হোসেন দূর্জয়।
হারুন আল মাহমুদ বলেন,সারাদিনের জন্য ভিক্ষুকদের আমন্ত্রণ জানিয়েছিলাম আমাদের পাশে।তাদের কথা দুঃখ বেদনা,আশা-হতাশা, সুখ-আনন্দ পাশে থেকে ভাগ করে নেওয়ার চেষ্টা করেছি ”পাশে আছি” সংগঠনের মাধ্যমে।
