• বৃহস্পতি. এপ্রিল ৩০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সখীপুরে নব সৃষ্টি শিক্ষা একাডেমিক স্কুলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নভে. 30, 2021

সখীপুরে নব সৃষ্টি শিক্ষা একাডেমিক স্কুলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বাদল হোসাইন সখীপুরঃ-
টাঙ্গাইলের সখীপুরে ঐতিহ্যবাহী নবসৃষ্টি শিক্ষা পরিবারের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী ও ৫ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার প্রতিষ্ঠানের পক্ষ থেকে দিনব্যাপি র‌্যালি, শোভাযাত্রা, দোয়া মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে নবসৃষ্টি শিক্ষা একাডেমিক স্কুলের সভাপতি, নাকশালা জমির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সহিদুল ইসলামের সভাপতিত্বে কেন্দ্রিয় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক উপ-কমিটির সদস্য, ডেসকো বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী আতাউল মাহমুদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এড়াও সখীপুর উপজেলা কিন্ডার গার্টেন  এসোসিয়েশেনের সভাপতি সরকারি মুজিক কলেজের অধ্যাপক শাহীন আল মামুন,  এসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিআরডিবি চেয়ারম্যান কেবিএম রুহুল আমিন, দক্ষিণ সখীপুর কিন্ডার গার্টেন  এসোসিয়েশেনের সভাপতি নবসৃষ্টি শিক্ষা পরিবারের প্রতিষ্ঠাতা পরিচালক, বিআরডিবি ভাইস চেয়ারম্যান এম সাইফুল ইসলাম শাফলু, সাধারণ সম্পাদক, ইউরেকা শিক্ষা পরিবারের পরিচালক খান মুহাম্মদ মনির, বেড়বাড়ী খন্দকারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নবাব আলী সিকদার, যাদবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির হাসান, যাদবপুর-বেড়বাড়ী বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক জুয়েল সিকদার, যাদবপুর ইউনিয়ন পরিষদের সাবেক  ইউপি সদস্য সৈয়দ আলী, নব-নির্বাচিত ইউপি সদস্য আলতাব হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। এ উপলক্ষে সন্ধ্যায় বাংলাদেশ বেতার ও টেলিভিশনের শিল্পিবৃন্দের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments