• রবি. মে ৩১st, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সখীপুরে জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় আহত ২

মার্চ 21, 2022

সখীপুরে জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় আহত ২

“বাদল হোসাইন সখীপুর”

টাঙ্গাইলের সখীপুরে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের অতর্কিত হামলায় আব্দুর রাজ্জাক(২৬) এবং আব্দুল আলিম (৩৫) গুরুতর আহত হয়েছেন। সোমবার সকাল ৭টার দিকে উপজেলার রতনপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। এদের মধ্যে আহত আব্দুর রাজ্জাকের মাথায় ৬টি সেলাই দিয়েছে চিকিৎসক।

জানা যায়, সোমবার সকাল ৭টার দিকে উপজেলার হাতিবান্ধা ইউনিয়নের রতনপুর গ্রামের মিনহাজ উদ্দিনের ছেলে আব্দুর রাজ্জাক ও আব্দুল করিমের ছেলে আব্দুল আলিম তাদের পৈত্রিক জমিতে কাজ করতে গেলে প্রতিপক্ষ একই গ্রামের হাবেল মিয়া (৫৮) তার দুই সন্তান হায়দার আলী (৩৫) এবং মজনু মিয়া (২৮) তাদের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। জমিটি হামলাকারীদের বাড়ির পাশে হওয়ায় দীর্ঘদিন ধরে ওই জমির ফসলাদি নানাভাবে ক্ষয়ক্ষতি করছেন বলে জানান ঘটনার প্রত্যক্ষদর্শী নারগিস আক্তার ও বিউটি বেগম।

এ ঘটনায় ওই তিন হামলাকারীর নামে মামলা করেছেন আব্দুল আলিম।

মামলার তদন্তকারী কর্মকর্তা সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান বলেন, তদন্ত সাপেক্ষে হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted