• শুক্র. মে ১st, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সখীপুরে চোরকে গণধোলাই

অক্টো. 9, 2022

প্রতিকী ছবি

সখীপুরে চোরকে গণধোলাই
নিজস্ব প্রতিবেদক:- টাঙ্গাইলের সখীপুরে সাইকেল চুরি করার সময় আপন মিয়া ( ৩০ ) নামের এক চোরকে হাতেনাতে ধরে গণধোলাই দিয়েছে জনতা। ৯ অক্টোবর রবিবার বিকেলে উপজেলার কুতুবপুর বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, রবিবার বিকেলে কুতুবপুর বাজারে ওই গ্রামের এক ব্যক্তি সাইকেল রেখে বাজার করতে যান। এ সময় চোর কৌশলে সাইকেলটি নিয়ে পালানোর চেষ্টা করলে সাইকেল মালিক ও স্থানীয়রা তাকে হাতেনাতে ধরে গণধোলাই দেয়। আপনের বাড়ি উপজেলার আড়াইপাড়া।
ইউপি সদস্য মজিবুর রহমান ফকির এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments